ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ভ্ক্তদের মাঝে লিওনেল মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিল পিএসজি। এ সময় ভক্তদের ‘অবিশ্বাস্য’ অভ্যর্থনা পেলেন আর্জেন্টাইন জাদুকর।
শনিবার স্ত্রাসবুর্গের বিপক্ষে মাঠে নেমেছিল পিএসজি। লিওনেল মেসি যে এ ম্যাচে থাকছেন না তা নিশ্চিত ছিল আগে থেকেই। তবে ম্যাচ শুরুর আগে মেসি ও এই মৌসুমে দলে ভেড়ানো আরো চার তারকাকে ভক্তদের সঙ্গে পরিচয় করিয়ে দেয় পিএসজি।
মেসি ছাড়া অন্য চারজন হলেন- সার্জিও রামোস, আশরাফ হাকিমি, জর্জো ভাইনালডাম ও জিয়ানলুইজি দোন্নারুম্মা।
পরে গ্যালারিতে বসে খেলো দেখেন মেসি। নেইমারও এ ম্যাচে ছিলেন না। দুই বন্ধুকে পাশাপাশি বসেই খেলা দেখতে খেলা গেছে।
ম্যাচটা ৪-২ গোলে জিতেছে পিএজসি। দলটির হয়ে গোল পেয়েছেন মাউরো ইকার্দি, কিলিয়ান এমবাপ্পে, জুলিয়ান ড্রাক্সলার ও পাবলো সারাবিয়া।
শেষ দশ মিনিট স্ত্রাসবুর্গ খেলেছে দশ জন নিয়ে।