জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাতবার্ষিকীতে প্রধানমন্ত্রীর পক্ষে সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।
রবিবার সকাল ১০টায় তিনি প্রধানমন্ত্রীর পক্ষে এ শ্রদ্ধা জানান। এ সময় তিন বাহিনীর পক্ষে গার্ড অব অনার প্রদান করা হয়।
পরে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহম্মদ ফারুক খান এমপির নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী একে এম আব্দুল মোমেন, প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপি, জাহাঙ্গির কবির নানক, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, মির্জা আজম এমপি, সাধারণ সম্পাদক এস এম কামাল হোসেন, মজিবুর রহমান চৌধুরী নিক্সন এমপি প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের পক্ষে বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদীতে শ্রদ্ধা জানান।
পরে সামাজিক দূরত্ব বজায় রেখে বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে শ্রদ্ধা জানাতে বঙ্গবন্ধু সমাধিসৌধ কমপ্লেক্স উন্মুক্ত করে দেয়া হয়।
শ্রদ্ধা নিবেদন শেষে সমাধিসৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদে কেন্দ্রীয় ও স্থানীয় আওয়াম লীগ নেতারা অংশ নেন।