করোনা : দুই মাস পর মৃত্যু শূন্য দিন যশোরে

করোনায় ২৪ ঘণ্টার হিসাবে দুই মাস তিন দিন পর মৃত্যু শূন্য দিনের কথা জানালো যশোরের স্বাস্থ্য বিভাগ। একই সময়ে নমুনা পরীক্ষা ও শনাক্তের হারও কম।

শনিবার সকাল থেকে রবিবার সকাল পর্যন্ত যশোরে করোনা পরিস্থিতির এ তথ্য জানিয়েছেন যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় যশোরে করোনায় কারো মৃত্যু হয়নি। ১৯৩ জনের নমুনা পরীক্ষায় আক্রান্ত হয়েছেন ৩০ জন।

সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, এর আগে গত ১২ জুন যশোর ছিল করোনায় মৃত্যু শূন্য। ওই দিন আক্রান্তের সংখ্যা ছিল ৩৫ জন।

ডা. রেহনেওয়াজ আরও জানান, যশোরে করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪১৭ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৮৩২ জন। মোট মৃত্যু হয়েছে ৪২০ জনের। রবিবার সকাল পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন ৭৪ জন।