নোয়াখালীর সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির নেতা হারুনুর রশিদ মোল্লা ওরফে হারুন মোল্লাকে (৫০) গুলি করে ও কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। গত শনিবার বিকেলে নিহতের ভাই আমিনুল হক বাদী হয়ে ৪০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় এ মামলা করেন। এ ঘটনায় গত শুক্রবার রাতেই পুলিশ সোহাগ ও মিলন নামে দুজনকে গ্রেপ্তার করেছে।
এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে গত শুক্রবার রাত আটটার দিকে সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মোল্লাকে পশ্চিম তালতলা এলাকায় এলোপাতাড়ি গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়।
সুধারাম থানার ওসি সাহেদ উদ্দিন জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন। হত্যাকা-ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান চলমান রয়েছে।