হাইকোর্টে আগাম জামিনের শুনানি শুরু রবিবার

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আগাম জামিনের আবেদনের ওপর আবারও শুনানি শুরু হচ্ছে। স্বাস্থ্যবিধি মেনে আগামী ২২ আগস্ট রবিবার থেকে আগাম জামিনের আবেদনের ওপর শুনানি শুরু হবে বলে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রশাসনের জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশক্রমে বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সুরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করে ২২ আগস্ট থেকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চগুলোতে আগাম জামিন শুনানি গ্রহণ করা হবে। সংশ্লিষ্ট ফৌজদারি মোশন বেঞ্চ শুনানির সময় নির্ধারণ করবেন। করোনাভাইরাস সংক্রমণ বেড়ে গেলে বিগত কয়েক মাস উচ্চ আদালতে আগাম জামিন শুনানি বন্ধ ছিল। আইনজীবীদের অনেকেই আগাম জামিন শুনানির দাবি জানিয়ে আসছিলেন।