গাইবান্ধায় মাদক মামলা

১ জনের মৃত্যুদন্ড খালাস ৩ আসামি

গাইবান্ধায় মাদক মামলায় পারভেজ মিয়া (৩১) নামে এক বাস সুপারভাইজারকে মৃত্যুদ-ের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। এছাড়া এ মামলার অন্য তিন আসামিকে  বেকসুর খালাস দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে গাইবান্ধার সিনিয়র জেলা ও দায়রা জজ দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিল। মৃত্যুদন্ডপ্রাপ্ত পারভেজ মিয়ার বাড়ি বগুড়া সদর উপজেলার ধর্মপুর দিলদারপাড়া গ্রামে। সে ওই গ্রামের শামীম আলমের ছেলে। পেশায় সাম্যরাজা পরিবহন-১-এর বাস সুপারভাইজার।

মামলায় খাসালপ্রাপ্ত আসামিরা হলো গোবিন্দগঞ্জ উপজেলার দুধিয়া গ্রামের আফাজ উদ্দিন, একই উপজেলার শ্রীপতিপুর সোনারপাড়া গ্রামের দুদু মিয়া ও একই উপজেলার বাগদা পলুপাড়া গ্রামের সাইদুল ইসলাম।