আত্মসাতের চাল-ডাল এতিমখানায় দিলেন আ.লীগ নেতা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শোক দিবসের চাল, ডাল, তেল ও আলু আত্মসাতের পর তা জানাজানি হলে খাদ্য উপকরণগুলো স্থানীয় এতিমখানায় পাঠিয়ে দিয়েছেন উপজেলার কুশলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান লস্কর।

এলাকাবাসীর অভিযোগ, টুঙ্গিপাড়ায় ১৫ আগস্ট শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ভোজের আয়োজন করেন। কিন্তু করোনা মহামারীর কারণে এ বছর উপজেলার ৫৪টি ওয়ার্ডে পৃথকভাবে ভোজের আয়োজন করা হয় ও কুশলী ৩নং ওয়ার্ডে কাঙালি ভোজের জন্য ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সেই টাকার খাদ্য উপকরণ কিনে এক পাতিল খিচুড়ি ও মাংস রান্না করে কিছু লোককে খাওয়ানোর পর বাকি সব খাদ্য উপকরণ আত্মসাৎ করেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এমদাদ  মোল্লা ও সাধারণ সম্পাদক ইমরান লস্কর।

তবে বিষয়টি আত্মসাৎ নয় দাবি করে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরান লস্কর বলেন ‘৪২ কেজি চাল, ৫ কেজি তেল, ডাল, আলু এতিমখানায় দিয়ে এসেছি।’