১১৬ দিন পর রিয়ালের স্কোয়াডে কারভাহাল

লেভান্তের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে কোচ কার্লো ‍আনচেলত্তির জন্য বড় সংবাদ হলো, দানি কারভাহালের ফেরা। সঙ্গে প্রথমবারের মতো এই মৌসুমে ডাক পেলেন জেসুস ভালেহো।

তবে ৬ গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়ায় মাঠে নামতে হবে রিয়ালকে। চোট থেকে সেরে উঠেননি ফার্লান্দ মেন্দি, মার্সেলো, টনি ক্রুস, লুকা মদরিচ, দানি কেবায়োস ও মারিয়ানো দিয়াজ।

কারভাহালকে রিয়ালের জার্সিতে শেষবার দেখা গিয়েছিল ২৭ এপ্রিল এস্তাদিও আলেফ্রেডো ডি স্তেফানোতে গত চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে। এরপর প্রাক-মৌসুমে আর খেলা হয়নি এই স্প্যানিশ রাইট-ব্যাকের।