চলতি বছরে ডেঙ্গুতে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে আগসট মাসের ২৪ দিনে ৫ হাজার ৯১৭ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৫৮ জন। তাদের মধ্যে ঢাকায় ২১২ জন এবং রেকর্ড সংখ্যক ঢাকার বাইরে ৪৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গতকাল মঙ্গলবার বিকেলে দেওয়া হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনের তথ্য অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১ হাজার ৭৭ জন। এর মধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৯৮৮ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ৮৯ জন।
একই সময়ে দেশে ডেঙ্গুতে মারা যায় ১ জন। এ নিয়ে মৃতের সংখা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ জন।
চলতি বছরের শুরু থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ভর্তি হওয়া রোগীর সংখ্যা ৮ হাজার ৫৭৫ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭ হাজার ৪৫৮ জন।
এদিকে চলতি বছরের শুরু থেকে ঢাকার বাইরে সর্বোচ্চ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে গতকাল। আক্রান্ত রোগীর সংখ্যা ৪৬ জন। এর আগে ঢাকার বাইরে সর্বোচ্চ ৩৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছিল চলতি মাসের ১৪ তারিখ।