প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেনস (ডিজিএফআই’র) টেলিযোগাযোগ ও আইসিটি অবকাঠামো, মানবসম্পদ এবং কারিগরি সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের কার্যক্রম দ্রুততম সময়ে সম্পন্ন করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।
গতকাল বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কার্যপত্র থেকে জানা গেছে, মাল্টিপারপাস সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কমিটি বৈঠকে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তাদের অবসরের বয়সসীমার ক্ষেত্রে তিন বাহিনীর পদক্রমের সমতার প্রস্তাবনায় সম্মতি প্রদান করে। কমিটির সভাপতি মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য মুহাম্মদ ফারুক খান, ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মোতাহার হোসেন, নাসির উদ্দিন, মহিববুর রহমান এবং নাহিদ ইজাহার খান অংশগ্রহণ করেন।