গাজীপুরে তরুণী ধর্ষণের শিকার

গাজীপুরের কালিয়াকৈরে এক তরুণী (২০) ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় দুই যুবকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে গ্রেপ্তারকৃতদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলো, কালিয়াকৈরের বড়ইতলীর এলাকার মেহেদী হাসান শিহাব (২১) ও একই উপজেলার শিমুলতলীর ছানোয়ার হোসেন (২৮)।

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ মনোয়ার হোসেন চৌধুরী জানান, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের মাধ্যমে জানতে পেরে ওই তরুণীকে উদ্ধার এবং অভিযুক্ত বাসচালক মেহেদী হাসান শিহাব ও ছানোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করে শনিবার দুপুরে আসামিদের গাজীপুর কোর্ট হাজতে পাঠানো হয়।