দিনাজপুরের কাহারোল উপজেলার ঢেপা নদীতে নিখোঁজ তরুণকে খুঁজতে নেমে আবদুল মতিন (৪২) নামে রংপুর ফায়ার সার্ভিসের এক ডুবুরির মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় কাহারোল উপজেলার ভদ্রবাজারে ঢেপা নদীতে ডুবুরি আবদুল মতিন মারা যান।
গত শুক্রবার দুপুর ১২টায় ভদ্রবাজারে ঢেপা নদীতে কান্তজিউর বিগ্রহ আনার সময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হন কাহারোল উপজেলার পূর্ব সুলতাবপুর ভে-াবাড়ী এলাকার বিনয় দেব শর্মার ছেলে বুধু দেব শর্মা (২২)।
গতকাল সকালে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নিখোঁজ তরুণের সন্ধানে উদ্ধারকাজ শুরু করে। এ সময় মতিন নদীতে ডুব দিলে তার কোমরে বাঁধা রশি পানির নিচে কোনো কিছুর সঙ্গে আটকে যায়। এতে করে মতিন দীর্ঘ সময় পানির নিচে আটকে ছিলেন। পরে অন্য ডুবুরিরা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।