সদরঘাটে লঞ্চের ভেতর অজ্ঞাত নারীর লাশ

ঢাকার সদরঘাট কেন্দ্রীয় টার্মিনাল থেকে বরিশাল থেকে ছেড়ে আসা এমভি পারাবত ১২ লঞ্চের ৩১২ নম্বর কেবিনে থেকে সনাতন ধর্মাবলম্বী অজ্ঞাতপরিচয় এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ থানা-পুলিশ।

রবিবার সকাল সাড়ে দশটায় বরিশাল থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা লঞ্চটি সকালে সদরঘাট টার্মিনালে ভিড়লে সকল যাত্রী নেমে যাওয়ার পর লঞ্চের কেবিন বয় কেবিন পরিষ্কার করতে যান।

এ সময় জানলা দিয়ে নারীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দিলে সদরঘাট নৌ পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতালের মর্গে প্রেরণ করে।

সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির এসআই শহীদ জানান, সকালে নারীর ঝুলন্ত মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভেতর থেকে ছিটকিনি লাগানো অবস্থায় দরজা ভেঙে নারীর লাশটি উদ্ধার করা হয়।

টেবিলটি আনোয়ার হোসেন নামে একজনের নামে বরাদ্দ ছিল সেখানে যে মোবাইল নম্বরটি দেওয়া হয়েছে তা বর্তমানে বন্ধ রয়েছে।

ক্যাবিন বয় মারফত জানা যায় ওই নারী সর্বশেষ রাত দশটায় কেবিনে বসে রাতের খাবার খেয়ে ছিলেন। লঞ্চের সিসি ক্যামেরার একটি ভিডিও ফুটেজ আমরা উদ্ধার করেছি তাতে দেখা যায় বৃদ্ধ বয়স্ক একটি লোক উক্ত নারীকে লঞ্চে কেবিন পর্যন্ত উঠিয়ে দিয়ে তারপর চলে যায়। এ ঘটনায় একটি মামলা স্থানীয় থানায়  প্রক্রিয়াধীন রয়েছে।