ঝিনাইদহে করোনা-উপসর্গে ২ জনের মৃত্যু

ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও ঝিনাইদহ জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ২৬ জন।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. সেলিনা বেগম জানান, গতকাল সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনায় ১ জন ও উপসর্গ নিয়ে ১ জন মারা গেছেন।

এছাড়াও ২৪ ঘণ্টায় ১৪১ জনের নমুনা পরীক্ষা করেন ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ১৮ দশমিক ৪৩ ভাগ।