জীবন বীমা করপোরেশন

পরীক্ষাসংক্রান্ত তথ্যে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ

জীবন বীমা করপোরেশনের শূন্যপদ পূরণের লক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর উচ্চমান সহকারী ও ৪ সেপ্টেম্বর অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ও অফিস সহায়ক পদে ঢাকা মহানগরীর বিভিন্ন কেন্দ্রে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু ও স্বচ্ছতার সঙ্গে সম্পাদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। যে সকল ব্যক্তি/সিন্ডিকেট অবৈধ উপায়ে আর্থিক লাভবান হতে ব্যর্থ হয়ে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে, তাদের মিথ্যা তথ্যে বিভ্রান্ত না হতে অনুরোধ জানানো হয়েছে। যদি কেউ প্রমাণিত কোনো তথ্য পান যা স্বচ্ছ পরীক্ষা গ্রহণের অন্তরায়, তবে তাৎক্ষণিকভাবে তা কর্তৃপক্ষের নজরে আনার জন্য (শধসধষঃধলৎরধহ@মসধরষ.পড়স) অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।