গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল কারখানার এক শ্রমিক নেতার বিরুদ্ধে শিশুকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই ব্যক্তির নাম মো. আজিজ মিয়া (৩৫)। তিনি ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেড কারখানায় শ্রমিক ইউনিয়নের সাধারণ স¤পাদক।
এলাকাবাসী ও শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার রাখালিয়াচালা এলাকায় শিশুটির পরিবার বসবাস করে। শুক্রবার বিকেলে তাকে একা রেখে তার মা বাইরে কাজে যায়। এই সুযোগে আজিজ মিয়া তাদের বাড়িতে গিয়ে শিশুটিকে ঘরে ডেকে নিয়ে যান। পরে শিশুটিকে ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকার শুনে পাশের বাড়ির লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে। আজিজ এসময় ঘর থেকে দৌড়ে পালিয়ে যায়। কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইফুল আলম বলেন, ঘটনার পর আজিজুল পালিয়ে রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।