জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ছেলের মৃত্যু

জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের কেজাইকান্দা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন উপজেলার কেজাইকান্দা এলাকার কাঠমিস্ত্রি রুবেল মিয়া (৩২) ও তার ছেলে এনায়েত (১০)।

জামালপুর সদরের নরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ-পরিদর্শক টিপু সুলতান জানান, রুবেল প্রতিবেশী মছর উদ্দিনের টিনের চালে কাজ করছিলেন। এ সময় টিনে বৈদ্যুতিক শর্টসার্কিট হলে রুবেল বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় বাবাকে ধরতে গিয়ে এনায়েতও বিদ্যুৎস্পৃষ্ট হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।