বাংলাদেশ শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে স্বপ্নীল শুটিং হাউসের আব্দুল আলীম সভাপতি এবং রংঢং শুটিং হাউসের রিপন রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাজধানীর উত্তরাতে শনিবার বাংলাদেশ শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সেখানে পূর্বের কমিটিকে বিলুপ্ত করে সবার সম্মতিক্রমে ৩ বছর মেয়াদি ১১ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়।
নতুন কমিটিতে রয়েছেন আব্দুল আলীম (সভাপতি), রিপন রহমান (সাধারণ সম্পাদক), পনির সিকদার (সিনিয়র সহ সভাপতি), নাজমুল রনি (সহ সভাপতি), সঞ্জয় বড়ুয়া (যুগ্ম সাধারণ সম্পাদক), মো. আসলাম হোসেন (সাংগঠনিক সম্পাদক), মো. জুয়েল (প্রচার ও প্রকাশনা সম্পাদক), জাহাঙ্গীর আলম (অর্থ সম্পাদক)।
এছাড়া মীর জাকির হোসেন জীবন, আরমান, নূর মোহাম্মদ রাজ্য কার্যকরী সদস্য নির্বাচিত হয়েছেন। উপদেষ্টা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক মিন্টু, মো. খলিলুর রহমান, মিন্টু খান, আখতার হোসেন।