স্যামসাং আনছে ফোল্ডেবল ল্যাপটপ

ফোল্ডেবল স্মার্টফোনের বাজার এখন রমরমা। ফোল্ডেবল স্মার্টফোন মানেই স্যামসাং। দক্ষিণ কোরিয়ান কোম্পানিটি গত মাসেই লঞ্চ করেছে স্যামসাং গ্যালাক্সি জেট ফোল্ড ৩ ও গ্যালাক্সি জেট ফিলিপ ৩। তবে ব্র্যান্ডটি এখন স্মার্টফোনে সীমাবদ্ধ না থেকে, ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপ আনছে।

প্রযুক্তি বিষয়ক অভিজ্ঞ দল টিপস্টার আইস ইউনিভার্সের দাবি, স্যামসাং গ্যালাক্সি বুক ফোল্ড ১৭ নামের একটি ল্যাপটপের ওপর কাজ করছে, যাতে ফোল্ডেবল ডিসপ্লে থাকবে। স্যামসাং গ্যালাক্সি বুক ফোল্ড ১৭ ফোল্ডেবল ডিসপ্লের ল্যাপটপের নাম নিশ্চিত করলেও এর ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে কিছু জানা যায়নি। তবে ল্যাপটপটির নাম দেখে এতটুকু অনুমান করা যাচ্ছে যে, বাজারে আসতে যাওয়া স্যামসাংয়ের এই ল্যাপটপে ১৭ ইঞ্চি ডিসপ্লে প্যানেল দেখা যাবে। আর, ‘ফোল্ড’ শব্দটি স্পষ্ট জানান দিচ্ছে যে ডিভাইসটি ফোল্ডেবল ডিসপ্লেসহ আসবে।

চলতি বছর অনুষ্ঠিত একটি ইভেন্টে স্যামসাং যেসব ফোল্ডেবল স্ক্রিনের ওপর কাজ করছিল তার প্রতিটি দেখিয়েছে। সে সময় প্রদর্শনীতে দেখানো পণ্যের মধ্যে আন্ডার-স্ক্রিন ক্যামেরাযুক্ত একটি ল্যাপটপও ছিল। সোসাইটি ফর ইনফরমেশন ডিসপ্লের সেই বাৎসরিক প্রদর্শনীতে দেখানো ল্যাপটপের তুলনায় নতুন গ্যালাক্সি বুক ফোল্ড ১৭ অনেকটাই ভিন্নরকম হবে বলে জানা গেছে।