এইচপির বিপক্ষে ‘এ’ দলের অধিনায়ক মুমিনুল

চট্টগ্রামে এইচপি দলের বিপক্ষে দুটি চার দিনের ও তিনটি এক দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ ‘এ’ দল। যে দলকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক।

সোমবার মুমিনুলকে অধিনায়ক করে বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চার দিনের ম্যাচের জন্য ১৪ সদস্যের স্কোয়াড দেওয়া হয়েছে। একদিনের ম্যাচের জন্য সেই দলের সঙ্গে যোগ হবেন ইমরুল কায়েস।

মুমিনুল ছাড়াও সবশেষ জিম্বাবুয়ে সফরের টেস্ট স্কোয়াড থেকে এবারের ‘এ’ দলে আছেন আরো ৮ জন। তারা হলেন- সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলি চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, আবু জায়েদ রাহি ও ইবাদত হোসেন চৌধুরী।

জিম্বাবুয়ে সফরে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন মোহাম্মদ মিঠুন। অস্ট্রেলিয়া সিরিজের পর তিনি বাদ পড়েন। সেই মিঠুনও রয়েছেন ‘এ’ দলে।

১৬ সেপ্টেম্বর থেকে প্রথম চারদিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয়টি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে। এক দিনের ম্যাচগুলো হবে ৩০ সেপ্টেম্বর, ২ ও ৪ অক্টোবর।

ম্যাচগুলো খেলতে ১২ সেপ্টেম্বর চট্টগ্রামে যাবে বাংলাদেশ ‘এ’ দল। এইচপি দল আগে থেকেই সেখানে ক্যাম্প করে আসছে।

বাংলাদেশ ‘এ’ দল

মুমিনুল হক (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মোহাম্মদ মিঠুন, ইরফান শুক্কুর, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ, কামরুল ইসলাম রাব্বি, শহিদুল ইসলাম, ইমরুল কায়েস (শুধু একদিনের ম্যাচের জন্য)।

বাংলাদেশ ‘এইচপি’ দল

তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, মুনিম শাহরিয়ার, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয়, আনিসুল ইসলাম ইমন, ইমরান উজ জামান, আকবর আলি, মিনহাজুল আবেদীন আফ্রিদি, রকিবুল হাসান, হাসান মুরাদ, তানভির ইসলাম, রিশাদ হোসেন, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া।