প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে নিরাপত্তা চেয়ে ফেইসবুকে পোস্ট দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। গতকাল সোমবার সন্ধ্যায় পরীমণি তার ভেরিফায়েড ফেইসবুক পেজে লিখেছেন, ‘বঙ্গবন্ধুকন্যা, আমাকে কি একটু নিরাপত্তা দিতে পারেন? রাস্তার মানুষগুলোও এত অনিরাপদ না। একবার একটু দেখেন না আমার দিকে, কী করে বেঁচে আছি।’
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে মাদকসহ পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এরপর ৫ আগস্ট র্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে। এরপর রিমান্ড, জেল শেষে গত ৩১ আগস্ট ৫০ হাজার টাকা মুচলেকা ও তিন বিবেচনায় পরীমণির জামিন মঞ্জুর করেন ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ।
২৬ দিন জেলে থাকার পর জামিনে বেরিয়ে আসেন পরীমণি। এবার এই নায়িকা জানালেন নিরাপত্তাহীনতার কথা। বঙ্গবন্ধুকন্যার কাছে লিখেছেন খোলা চিঠি।