চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় করোনায় চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আগের দিন ৭৬ জনের করোনা শনাক্ত হয়। পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ছিল ৬। এদিন জেলায় করোনায় পাঁচজনের মৃত্যু হয়।
মঙ্গলবার চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৬৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ১৩।
গত ২৪ ঘণ্টায় শনাক্ত ব্যক্তিদের মধ্যে নগরের ১০২ জন। নগরের বাইরের বিভিন্ন উপজেলার ৯৬ জন। ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের ২ জন শহরের। বাকি দুজন উপজেলার বাসিন্দা।
সরকারি হিসাবে চট্টগ্রামে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ১ হাজার ২৪৫ জন। মোট করোনা শনাক্ত হয়েছে ১ লাখ ৩১৯ জনের।