সিলেট বিভাগে সোমবার সকাল আটটা থেকে মঙ্গলবার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা ১ হাজার ১১১।
এই সময়ে বিভাগে ১ হাজার ২৯ জনের নমুনা পরীক্ষা করে ৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৯ দশমিক ৪৩।
মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৯৭ জন করোনা রোগীর মধ্যে সিলেট জেলারই ৪৮ জন। এর বাইরে সুনামগঞ্জে ১২ জন, হবিগঞ্জে ১২ জন ও মৌলভীবাজারে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে।
এ নিয়ে বিভাগে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৬৯। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৩২ হাজার ৯৮৪ জন। এ ছাড়া সুনামগঞ্জের ৬ হাজার ১৬৮ জন, হবিগঞ্জের ৬ হাজার ৫৩৫ জন ও মৌলভীবাজারের ৭ হাজার ৮৮২ জনের করোনা শনাক্ত হয়েছে।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৫ জন নিয়ে বিভাগে করোনায় মৃত ব্যক্তির সংখ্যা ১ হাজার ১১১। এর মধ্যে সিলেট জেলার বাসিন্দা ৯১০ জন।
এর বাইরে সুনামগঞ্জের ৭২ জন, হবিগঞ্জের ৪৭ জন ও মৌলভীবাজারের ৭২ জন মারা গেছেন করোনায়। এদিকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৮১ জন করোনা রোগী। এ নিয়ে বিভাগে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ৪৫ হাজার ৭০৫।