সাভারে ১৮টি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনায় মামলা

সাভারের নয়ারহাট বাজারে একযোগে ১৮টি স্বর্ণের দোকানে পুলিশ পরিচয়ে গণডাকাতির ঘটনায় অজ্ঞাতপরিচয় ৩০ থেকে ৪০ জনের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী স্বর্ণ ব্যবসায়ীরা। গত সোমবার রাতে আশুলিয়া থানায় সব ব্যবসায়ীর পক্ষ থেকে মামলাটি করেন শুভ জুয়েলার্সের মালিক মনোরঞ্জন রাজবংশী।

ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার জানান, ডাকাতির ঘটনা জানার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এ ব্যাপারে ঘটনা উদঘাটন, মামলার জোরালো তদন্ত ও ডাকাতদের গ্রেপ্তার করতে যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার তার সবই দ্রুত নেওয়া হবে।