চাঁদাবাজি ও পুলিশি হয়রানি বন্ধ না হলে ২৭ ও ২৮ সেপ্টেম্বর পণ্যবাহী পরিবহন বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ময়মনসিংহ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ। এছাড়া ট্রাকচালক লিটন ও আবু তালেবসহ সব হত্যার বিচার এবং ড্রাইভিং লাইসেন্স জটিলতা নিরসনসহ ১০ দফা দাবিতে ময়মনসিংহে মানববন্ধন করেছে বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান ট্যাংকলরি প্রাইমমুভার মালিক-শ্রমিক সমন্বয় পরিষদ।
গতকাল মঙ্গলবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক রুস্তম আলী খানসহ আবদুল মান্নান, তাজুল ইসলাম প্রমুখ।