আফগানিস্তানে তালেবানরা ক্ষমতা দখলের পর নানা জল্পনা-কল্পনা চলছিল। বলা হচ্ছিল, তালেবানরা কঠোরতার জায়গা থেকে সরে আসবে। জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, তালেবানরা আফগানদের মিছিল-বিক্ষোভে সহিংস প্রতিক্রিয়া জানাচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
শুক্রবার, জাতিসংঘের মানবাধিকার অফিস জানিয়েছে, আফগানিস্তানে শান্তিপূর্ণ মিছিলে তালেবানরা সহিংস আচরণ করছে। তালেবানরা গোলাবারুদ, লাঠি ও চাবুক দিয়ে কমপক্ষে চারজন বিক্ষোভকারীকে হত্যা করেছে।
জাতিসংঘের মানবাধিকার মুখপাত্র রাভিনা শামদাসানি জেনেভায় জাতিসংঘের বিবৃতিতে বলেন, যারা প্রতিবাদে অংশ নিয়েছে তাদের ঘরে ঘরে তল্লাশির খবর পাওয়া গেছে।
তিনি আরও বলেন, সাংবাদিকদের ভয় দেখানো হচ্ছে। যাদের হেফাজতে মারধর করা হয়েছে তাদের একজনকে শিরশ্ছেদের মৌখিক হুমকিও দেওয়া হয়েছে।