গাজীপুরের কালীগঞ্জ থেকে ১০০ লিটার চোলাই মদ ও ৪০০ লিটার মদ তৈরির উপকরণ (জাওয়া) উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের হালুয়াঘাট থানার বাঘাইতলা এলাকার সুনিশ মারাক (৫০) ও কালীগঞ্জের তিড়িয়া এলাকার ঝলক কুড়াইয়া (৪০)।
গত শুক্রবার রাতে অভিযান চালিয়ে উপজেলার তিড়িয়া এলাকার ঝলক কুড়াইয়ার বাড়ি থেকে এসব উদ্ধার এবং ওই দুজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
গাজীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি আমির হোসেন জানান, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মামলা দিয়ে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।