বিশ্বকাপের জন্য নিজেকে ভালোভাবে প্রস্তুত করার তাড়না থেকে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। হাই পারফরম্যান্স (এইচপি) দলের বিপক্ষে ‘এ’ দলের হয়ে দুটি এক দিনের ম্যাচ খেলবেন তিনি।
নিউজিল্যান্ড সিরিজে রান পাননি মুশফিকুর রহিম। বিশ্বকাপের আগে নিজের প্রস্তুতিতে তাই সন্তুষ্ট নন তিনি। এ কারণেই ‘এ’ দলের হয়ে খেলার সিদ্ধান্ত তার।
মুমিনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ ‘এ’ দল ও হাই পারফরম্যান্স (এইচপি) দল চট্টগ্রামে দুটি চার দিনের ম্যাচ ও তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলবে।
৩০ সেপ্টেম্বর প্রথম একদিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২ ও ৪ অক্টোবর। এর আগে ১৬ সেপ্টেম্বর থেকে প্রথম চার দিনের ম্যাচটি শুরু হবে। দ্বিতীয়টি শুরু হবে ২৩ সেপ্টেম্বর থেকে।
নিউজিল্যান্ড সিরিজ শেষে জাতীয় দলের ক্রিকেটাররা আপাতত ছুটিতে রয়েছেন। তবে মুশফিকসহ জাতীয় দলের আরো কয়েকজন ‘এ’ দলের হয়ে খেলতে চান বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তাই ওয়ানডে সিরিজের জন্য ‘এ’ দলের স্কোয়াডে কিছু পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন তিনি।
আরো পড়ুন