এ সময়ের তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও টেলিভিশন উপস্থাপিকা আলিফ আলাউদ্দিন রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্বামী কাজী ফয়সাল আহমেদ সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
আলিফ আলাউদ্দিন প্রখ্যাত সংগীতশিল্পী আলাউদ্দিন আলী ও নজরুল সংগীতশিল্পী সালমা সুলতানার মেয়ে। তিনি পলিসিস্টিক কিডনি রোগে আক্রান্ত হয়ে অনেক দিন ধরেই অসুস্থ।
ফয়সাল জানান, এই অসুখটি আলিফ পেয়েছেন তার মায়ের কাছে। এটি জেনেটিক রোগ। তার মা‘ও একই রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালে বিদায় নেন।
ডাক্তার সুপারিশ করেছে, কিডনি প্রতিস্থাপন করা ছাড়া এখন আর তেমন কোনোও বিকল্প নেই। সেই মোতাবেক তার চিকিৎসা শুরু হলো। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
প্রায় ২০ বছর ধরে গান গাওয়ার পাশাপাশি আলিফ আলাউদ্দীন ক্যারিয়ারের শুরু থেকেই মিউজিক্যাল শো উপস্থাপনা করে আসছেন।