যশোরে ইয়াবাসহ টেকনাফের নারী আটক

যশোরের ঝিকরগাছায় ৫ সহস্রাধিক ইয়াবাসহ টেকনাফের এক নারীকে আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার সকালে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার বিকেল ৪টা ১০ মিনিটের সময় ঝিকরগাছার বেনেয়ালি বাজার মোড় এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে ৫ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

আটক নারী মলহা খাতুন (৩৮) কক্সবাজারের টেকনাফের গোদার বিল গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।

আটক নারীকে মঙ্গলবার ইয়াবাসহ ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।