নুসরাত-পুনমকে নিয়ে যা বললেন যশের প্রথম স্ত্রী

টালিউড অভিনেত্রী নুসরাত ও যশের প্রেম, একসঙ্গে থাকা এবং নুসরাতের সন্তানের বাবার পরিচয় এসব আলোচনা চলছে। এর মধ্যেই যশের বিষয়ে মুখ খুলেছেন তার প্রথম স্ত্রী শ্বেতা সিংহ কালহানস। শ্বেতা মুম্বাইয়ের বাসিন্দা। পেশায় সংবাদকর্মী। তিনি যশের দুই বান্ধবী নুসরাত ও পুনমের বিষয়ে সোজাসাপ্টা মন্তব্য করেছেন আনন্দবাজারের এক সাক্ষাৎকারে।

তবে যশের বিষয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি। তিনি বলেন, ‘আমাদের ডিভোর্স হয়েছে। যশ এখন এমনিতেই বিতর্কের মধ্যে আছে। ওর সঙ্গে আমার সম্পর্ক নিয়ে খুব বেশি কিছু বলব না।’

তিনি জানান মুম্বাইয়ে যশের সঙ্গে তার বিয়ে হয়েছিল। তাদের ১০ বছরের একটি ছেলেও আছে।

তার কাছে জানতে চাওয়া হয়েছে, কেন তিনি এত দিন প্রকাশ্যে আসেননি। এর উত্তরে তিনি বলেন, ‘ইন্ডাস্ট্রির আমি কেউ নই। আর যশের সঙ্গে আমার তো বিচ্ছেদ হয়েই গিয়েছে। সামনে এসে কী করব বলুন?’

নুসরাত ও পুনমের বিষয়ে মন্তব্য জানতে চাইলে তিনি জানান, মন্তব্য করার মতো তিনি কাউকে চেনেন না। তবে যশকে নিয়ে বলেছেন, ‘ভবিষ্যতে যশ কীভাবে নিজেকে প্রকাশ করবে, তার সিদ্ধান্ত এ বার ওর নিয়ে নেওয়া উচিত।’