আনোয়ার গ্রুপের চেয়ারম্যান মানোয়ার হোসেন

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান হয়েছেন মানোয়ার হোসেন। গ্রুপটির প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেনের মৃত্যুর পর তার বড় ছেলে মানোয়ার হোসেন দেশের শীর্ষস্থানীয় এই শিল্পগোষ্ঠীর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এর আগে তিনি গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন। গ্রুপটির পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট ৮৩ বছর বয়সে আনোয়ার হোসেন মারা যান। আনোয়ার গ্রুপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আনোয়ার হোসেন ও বিবি আমেনার ছেলে মানোয়ার হোসেন ১৯৯৩ সালে পারিবারিক ব্যবসায় যুক্ত হন। তিনি বাংলাদেশ ফাইন্যান্সের চেয়ারম্যান, মধুমতি ব্যাংকের পরিচালক। বিজ্ঞপ্তি।