বিরাট কোহলি নিজেই জানালেন, ১৭ অক্টোবর থেকে শুরু টি-২০ বিশ্বকাপের পর তিনি নেতৃত্ব ছাড়বেন। গতকাল বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিকে নিজের সিদ্ধান্তের কথা জানানোর পর এক সোশ্যাল মিডিয়ায় এক খোলা চিঠিতে কোহলি বলেছেন, ‘ভারতের হয়ে খেলার পাশাপাশি অধিনায়কত্ব করতে পেরে আমি সৌভাগ্যবান। আমি নিজের দায়িত্ব পালন করতে সর্বোচ্চ স্তরে চেষ্টা চালিয়েছি। দায়িত্বের চাপ বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। ৮-৯ বছর ধরে তিন ধরনের ক্রিকেটে নিয়মিত খেলেছি, ৫-৬ বছর অধিনায়কত্ব করেছি। ভারতের টেস্ট ও একদিনের দলকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেকে সম্পূর্ণ প্রস্তুত করতে নিজেকে আরও সময় দিতে হবে। টি-টোয়েন্টির অধিনায়ক হিসেবে যেরকম আমার সবটা দিয়েছি, আগামী দিনে একইভাবে একজন ব্যাটসম্যান হিসেবেও টি-টোয়েন্টিতে নিজের দায়িত্ব পালন করব।’ ইন্টারনেট।