রোনালদোদের ভালো করার তাগিদ কোচের

২০২১-২২ চ্যাম্পিয়নস লিগে শুরুটা ভালো হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যাওয়ার পরও ১-২ গোলে হারে তারা মূলপর্বে নবাগত ইয়ং বয়েজের কাছে। এই ধাক্কা সামলে রবিবার ইংলিশ প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যামের সঙ্গে খেলতে নামার আগে কোচ ওলে গানার সোলসকায়ের ছেলেদের আরও ভালো করার তাগিদ দিলেন।

সোলসকায়ের বলেন, ‘খেলোয়াড়রা লক্ষ্যে অবিচল আছে। অবশ্যই একটু হতাশ। বয়েজের কাছে হার একটি সাময়িক বিপত্তি। আমাদের আরও ভালো করতে হবে। (চ্যাম্পিয়নস লিগ গ্রুপ পর্বে) আমাদের আরও পাঁচ ম্যাচ আছে। সেখান থেকে দরকারী ১২-১০ পয়েন্ট তুলতে হবে। আমাদের শুরুটা ভালো হয়নি। তবে আশা করছি ঘুরে দাঁড়াব।’