আফগানিস্তানে তালেবানের উত্থান উদ্বেগজনক। ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদ। গতকাল সোমবার তার ওই সাক্ষাৎকারটি প্রকাশিত হয়েছে। প্রিন্স ফয়সাল বলেন, আফগানিস্তানে সন্ত্রাসী গোষ্ঠী আল-কায়েদা, আইএস ও তালেবানের প্রত্যাবর্তন ও পুনরুত্থান একটি বাস্তবিক উদ্বেগের বিষয়। তিনি বলেন, ‘আন্তর্জাতিক সন্ত্রাসবাদ একটি উদ্বেগের বিষয়। তালেবান এখন অঙ্গীকার করছে, সন্ত্রাসবাদের জন্য আফগান ভূখণ্ড ব্যবহৃত হবে না।’ আফগানিস্তানে তালেবানের প্রথম মেয়াদে দলটির সরকারকে স্বীকৃতি দেওয়া তিন দেশের মধ্যে একটি ছিল সৌদি আরব। তবে এবার তাদের সঙ্গে রিয়াদের কোনো যোগাযোগ নেই বলে জানান প্রিন্স ফয়সাল। দলটির নেতৃত্বাধীন নতুন সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে রিয়াদ আরও অপেক্ষো করবে বলে জানান তিনি।