লবঙ্গ তেলের গুণাগুণ

লবঙ্গতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিসেপটিক উপাদান। ঠাণ্ডা, কাশি ও দাঁত ব্যথা উপশমে লবঙ্গের জুড়ি নেই। এতে থাকা পটাসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, সোডিয়াম, ভিটামিন এ ও ভিটামিন সি ত্বককে করে উজ্জ্বল ও সুন্দর। জেনে নিন এই তেলের নানা

গুণ সম্পর্কে

দাঁতের সমস্যা সমাধানে

লবঙ্গ তেল দাঁতের ক্ষয় হওয়া ও গর্ত হওয়া প্রতিরোধ করে, মুখের ব্যথা থেকে স্বস্তি দেয়। এটি মুখ ও গলার প্রদাহের মতো জরুরি অবস্থাতে ব্যবহৃত হয়। টুথপেস্ট ও মাউথ ওয়াশ তৈরিতেও এর ব্যবহার রয়েছে।

ব্যাকটেরিয়া বৃদ্ধি রোধে

লবঙ্গ তেলের একটি সুগন্ধি নির্যাস ইউজেনোল থাকে যা মুখের ভেতরের ব্যাকটেরিয়া বৃদ্ধিকে কমায়। লবঙ্গ তেলের অ্যান্টি কার্সেনোজেনিক এবং সাইটোটক্সিক সক্রিয়তার জন্য এটি বহু চিকিৎসাতে ব্যবহৃত হয়। ইউজেনোল এবং ইউজেনাইল অ্যাসেটেট লবঙ্গ তেলের দুটি সক্রিয় উপাদান, যা দাঁতের ক্ষয় রোধ করে। 

ক্যানসার থেকে বাঁচতে

লবঙ্গ তেলের মধ্যে উপস্থিত ইউজেনোলের মধ্যে ক্যানসার প্রতিরোধী গুণ পাওয়া গেছে। এটি ক্যানসারের বিস্তার আটকাতে সক্ষম এবং ক্যানসারের কোষ ধ্বংসে সহায়তা করে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে

লবঙ্গ তেলে রয়েছে প্রদাহনাশক প্রভাব। এছাড়া হিউমোরাল ইমিউনো রেসপন্স বাড়িয়ে আর সেল মেডিয়াটেড ইমিউনিটি কম করে দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে গড়ে তুলতে সাহায্য করে এ তেল।

বমিভাব কমাতে

লবঙ্গ তেল বমিভাব কমাতে বেশ কার্যকর। বমি হলে অথবা গাড়িতে উঠে বমিভাব হলে সে সমস্যা থেকে মুক্তি পেতেও লবঙ্গ তেল সেবন করা হয়।