শরীয়তপুরে এটিএন বাংলা ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক রোকনুজ্জামান পারভেজকে মারধরের মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয় চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
সাংবাদিকরা জানান, গত সোমবার দুপুরে শরীয়তপুর পৌরসভার পালং এলাকায় ২০/২৫ জন ব্যক্তি এক নারীকে রড ও লাঠি দিয়ে মারধর করে। ওই ঘটনার ভিডিও করার সময় সাংবাদিক পারভেজকে কিল-ঘুষি ও রড দিয়ে পিটিয়ে আহত করে ও নগদ টাকা লুট করে। পারভেজ বর্তমানে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন।
হামলাকারীরা উত্তর পালং গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে নাজমুল মাদবর ও নাঈম মাদবরের অনুসারী বলে অভিযোগ করেন পারভেজ।