রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা-যমুনা নদীর মোহনায় এক জেলের জালে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ ধরা পড়েছে।
শনিবার মধ্যরাতে জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে সকালে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া ফেরিঘাটে আনলে সেখান থেকে দৌলতদিয়া ফেরিঘাটের মৎস্য ব্যবসায়ী শাহজাহান ১৫৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬'শ টাকায় মাছটি কিনে নেন।
এ প্রসঙ্গে মাছটির ক্রেতা শাহজাহান বলেন, পদ্মার নদীর বড় চিতল মাছের প্রচুর চাহিদা রয়েছে অনেক তাই এর দামও বেশি। মাছটি কিনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে গাজীপুরের এক ব্যবসায়ীর কাছে ১৬’শ টাকা কেজি দরে মোট ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করি। মাছটি প্রতি কেজিতে ৫০ টাকা লাভে বিক্রি করতে পেরে খুবই ভালো লাগছে।