বিএনপির কেন্দ্রীয় নেতারা বলেছেন, দেশে এখন গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই। গণতন্ত্র কায়েম ও ভোটাধিকার প্রতিষ্ঠায় এই সরকারকে হটাতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
করোনা হেল্প সেল ফরিদপুর ইউনিটের উদ্যোগে সদরপুর উপজেলায় ওষুধ সামগ্রী বিতরণ উপলক্ষে গতকাল শনিবার বিকেলে সদরপুর উপজেলার পূর্ব শ্যামপুর আইডিয়াল স্কুল প্রাঙ্গণে সমবেতদের উদ্দেশ্যে বক্তারা এসব কথা বলেন।
এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ।