ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের তেঁতুলতলা নামক স্থানে জঙ্গল থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে তার লাশ উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি তানভীরুল ইসলাম জানান, সকালে পথচারীরা লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয়। তবে নিহত ব্যক্তির পরিচয় বা হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ।