কনফেডারেশন্স কাপের মাধ্যমে আগে দেখা হওয়ার সুযোগ থাকত কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নদের। তবে টুর্নামেন্টটি আর নেই। এবার ইউরোপসেরা হয়েছে ইতালি। অপরদিকে লিওনেল মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছে আর্জেন্টিনা। ভক্ত-সমর্থকরা এরপর থেকেই চেয়ে আসছিলেন ইতালি বনাম আর্জেন্টিনা ম্যাচ। অবশেষে সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, আগামী জুনে কোপা-ইউরো বিজয়ী আর্জেন্টিনা ও ইতালি মুখোমুখি হবে। এ বিষয়ে কনমেবল উয়েফার সঙ্গে একটি চুক্তি করেছে। তবে কোন স্টেডিয়ামে খেলা হবে এবং ম্যাচ তারিখ এখনো নির্ধারিত হয়নি। ইন্টারনেট।