সাংবাদিকদের মেয়র তাপস

ঐতিহ্য সংরক্ষণে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে

ঐতিহ্য সংরক্ষণে নদী অববাহিকার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। গতকাল বুধবার দুপুরে পুরান ঢাকার আহসান মঞ্জিল ও রূপলাল হাউজসংলগ্ন রাস্তা পরিদর্শন শেষে গণমাধ্যমের কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে মেয়র এ কথা বলেন।

মেয়র বলেন, ‘আহসান মঞ্জিল একটি ঐতিহ্যবাহী স্থাপনা। এর সামনে কীভাবে দখল অবস্থায় রয়েছে এবং বিআইডব্লিউটিএ সেখানে বিভিন্ন জেটি এবং বিভিন্ন ঘাট বানিয়ে সেখানে একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে। নদী থেকে স্থাপনার সৌন্দর্য দেখার আর সুযোগ নেই।’ তিনি বলেন, ‘কয়েক দফা তাদের সঙ্গে বসেছি। আমরা অচিরেই এগুলো অপসারণের কাজ হাতে নেব। রূপলাল হাউজের জমিগুলো কিছু গণপূর্তের কাছে রয়েছে, কিছু জেলা প্রশাসনের কাছে রয়েছে। আমরা চিঠি দিয়েছি।’