আফগানিস্তানের সঙ্গে টেস্ট খেলবে না অস্ট্রেলিয়া

তালিবানরা আফগানিস্তানে ক্ষমতা দখলের পর সে দেশে নারীদের খেলাধুলা নিষিদ্ধ করেছে। এটা নিয়ে আগেই আপত্তি জানিয়েছিল অস্ট্রেলিয়া। টেস্ট না খেলার হুমকিও দিয়েছিল তারা। আগামী বছরের ২৭ সেপ্টেম্বর থেকে তাসমানিয়ার হোবার্টে অস্ট্রেলিয়া-আফগানিস্তান প্রথম টেস্ট হওয়ার কথা রয়েছে। তালেবান সরকারের নারী ক্রিকেটে নিষেধাজ্ঞা না তুললে টেস্টটি স্থগিত করবে অস্ট্রেলিয়া। দু-একদিনের মধ্যে সেই ঘোষণা আসতে পারে। তাসমানিয়া ক্রিকেটের প্রধান নির্বাহী ডমিনিক বার্কার এক সাক্ষাৎকারে বলেছেন, ‘হোবার্ট টেস্টটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত হতে যাচ্ছে যার অফিশিয়াল ঘোষণা আসবে এই সপ্তাহে। আফগানিস্তান নারী ক্রিকেটকে প্রাধান্য দেয় না যা গ্রহণযোগ্য নয়। যদি এই মনোভাব চলমান থাকে তাহলে তাদের আবার ভাবা প্রয়োজন তারা কী করছে। আর না হয় প্রতিযোগিতামূলক ক্রিকেট তারা চালিয়ে যেতে পারবে না।’