সিরাজগঞ্জে ছাত্রদল সভাপতি পিস্তলসহ গ্রেপ্তার

সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েত আহম্মেদ সবুজকে (৩৪) গত মঙ্গলবার রাতে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ি এলাকা থেকে ডিবি  (গোয়েন্দা) পুলিশ একটি পিস্তল ও তিনটি গুলিসহ গ্রেপ্তার করেছে। তিনি শহরের ভাঙ্গাবাড়ি-সয়াগোবিন্দ মহল্লার বাসিন্দা।

এ বিষয়ে সিরাজগঞ্জ ডিবি পুলিশের এসআই খোকন চন্দ্র সরকার বলেন, সবুজকে গ্রেপ্তারের সময় তার কাছে থেকে একটি পিস্তল ও তিনটি গুলি উদ্ধার করা হয়। গতকাল বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তার বিরুদ্ধে আটটি মামলা বিচারাধীন।