ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনের বিপক্ষে পয়েন্ট হারাল ম্যানচেস্টার ইউনাইটেড।
শনিবার ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে লিড নিয়েছিল ইউনাইডেট। ৪৩ মিনিটে গোল করেন অ্যান্থনি মার্শিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে অ্যান্ড্রোস টাউনসেন্ড সমতা ফেরান ম্যাচে। তার ওই গোলের সুবাদে পয়েন্ট নিয়েও মাঠ ছাড়ে এভারটন।
ইউনাইটেডের সবচেয়ে বড় তারকা ক্রিস্তিয়ানো রোনালদো মাঠে নেমেছিলেন বদলি হিসেবে। দলকে জয় এনে দিতে ব্যর্থ হন তিনি।
এক সপ্তাহ আগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছিল ওলে গুনার সুলশারের দল। অর্থাৎ টানা দুই ম্যাচে পয়েন্ট হারাল দলটি।
সাত ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে ইউনাইটেড। সমান পয়েন্ট নিয়ে তিনে এভারটন।