৭ অক্টোবর থেকে শুরু ক্লাব কাপ হকি টুর্নামেন্টের একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। ‘এ’ গ্রুপে এছাড়াও আছে অ্যাজাক্স স্পোর্টিং ও পুলিশ এফসি। ‘বি’ গ্রুপের চার দল মেরিনার ইয়াংস, সোনালী ব্যাংক, আজাদ স্পোর্টিং ও বাংলাদেশ স্পোর্টিং। নিজেদের প্রথম ম্যাচে আবাহনী মুখোমুখি হবে পুলিশ এফসির এবং অ্যাজাক্সের মুখোমুখি হবে মোহামেডান। ৯ অক্টোবর মুখোমুখি হবে আবাহনী ও মোহামেডান। প্রিমিয়ার লিগে খেলা বাকি চার ক্লাব- সাধারণ বীমা, ওয়ারী, দিলকুশা ও ভিক্টোরিয়া ক্লাব কাপে অংশ নিচ্ছে না।