সুবিধাবঞ্চিতদের জন্য খোলা সিলেটের ‘কজ’ রেস্টুরেন্টের দুয়ার

সিলেটের জিন্দাবাজারের কাজী অ্যাসপারাগাস ফুড আইল্যান্ডের ২য় তলায় অবস্থিত ফ্রেঞ্চ রেস্টুরেন্ট সুবিধাবঞ্চিতদের জন্য তাদের দরজা খুলে দিয়েছে। ‘দ্য ডোর ইজ ওপেন’ নামের এই আকর্ষণীয় ক্যাম্পেইন এক মাসব্যাপী চলবে বলে জানিয়েছে তারা। প্রতিদিন দুটি সুবিধাবঞ্চিত পরিবারকে খাওয়ানোর মধ্য দিয়ে এগিয়ে চলছে এই ক্যাম্পেইন।

‘কজ’ এর পক্ষ থেকে জানানো হয়, ‘সুবিধাবঞ্চিতদের জন্য যে কোনো কিছু করতে পারা আমাদের জন্য আনন্দের। আমাদের পথচলা খুব বেশি দিনের নয়। তবু দিনের শুরুতে ভালো কোনো কাজ দিয়ে শুরু করতে পারাটা একই সাথে আনন্দের এবং প্রশান্তিদায়ক। আপাতত আমরা এক মাসের লক্ষ্যে এগিয়ে চলছি, পরবর্তীতে সময় আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।’

এই ক্যাম্পেইনে ‘কজ’ এর সঙ্গে আছে ‘রোর ফর স্ট্রিট চাইল্ড-আরএসসি’ এবং ‘ইচ্ছেপূরণ স্কুল’। সিলেটের জিন্দাবাজারে ১ সেপ্টেম্বর যাত্রা শুরু করেছে ফ্রেঞ্চ রেস্টুরেন্ট ‘কজ’। ব্যতিক্রমধর্মী ফ্রেঞ্চ মেন্যু, চোখ ধাঁধানো খাবারের পরিবেশনা দিয়ে ইতিমধ্যেই গ্রাহকদের চমকে দিয়েছে তারা। ‘কজ’ এর কাজ দেখতে চাইলে অনলাইনে তাদের পেইজ ভিজিট করতে পারেন-https://www.facebook.com/CoZsyl এই লিংকে গিয়ে।