বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করল আইসিসি

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট বিক্রি শুরু করেছে আইসিসি। গত রবিবার থেকেই টিকিট বিক্রি শুরুর কথা জানিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

সংযুক্ত আরব আমিরাত ও ওমানে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আরব আমিরাতে বিশ্বকাপের মূল আসরে স্টেডিয়ামের ধারণ ক্ষমতার ৭০ শতাংশ দর্শক প্রবেশ করতে পারবে।

আর বাছাই পর্বে ওমানের রাজধানী মাস্কটের ম্যাচগুলোতে ৩ হাজার করে দর্শক মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ওয়েবসাইটে (https://www.t20worldcup.com/tickets) প্রবেশ করে টিকিট কেনা যাবে।

টুর্নামেন্টের বাছাই পর্বে ওমানের ম্যাচগুলোর টিকিটের মূল্য শুরু হচ্ছে ১০ ওমানি রিয়াল থেকে। আরব আমিরাতের মূল পর্বে টিকিটের মূল্য শুরু হচ্ছে ৩০ দিরহাম থেকে।

১৭ অক্টোবর মাঠে গড়াবে বিশ্বকাপ। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ও ওমানে। তবে মূল আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।