সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই অনেকের হাঁচি শুরু হয়। টানা হাঁচিসহ কিছুক্ষণ থামার পর আবারও শুরু হয় হাঁচি। ঠা-া লাগা, গলাব্যথা, কাশি কিছু না হলেও এমনটা হতে থাকে। যারা এ ধরনের সমস্যায় ভোগেন তাদের কিছু ব্যাপারে সাবধান থাকা প্রয়োজন। যেমন
ফুল
অনেকে সারা ঘর ফুল দিয়ে সাজাতে পছন্দ করেন। ফুল দেখলে মন ভালো হয়। কিন্তু তার সঙ্গে অনেকের হাঁচিও আসে। ফুলের গন্ধের কারণে হাঁচতে হাঁচতে জ্বর আসার ঘটনা প্রায়ই ঘটে।
পোষা প্রাণী
বাড়িতে প্রাণী পোষা অনেকেরই পছন্দের। কিন্তু মাঝেমধ্যেই সেই লোম হাঁচির কারণ হয়ে দাঁড়ায়। সে ক্ষেত্রে পোষ্য কুকুর বা বিড়ালের থেকে কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে।
বিছানার চাদর
বিছানার চাদরটি অনেক দিন না বদলালেও হাঁচির ঘটনা ঘটতে পারে। কারণ বিছানায় যে ধুলো জমছে, তা হয়তো আপনি বুঝতেও পারছেন না। এদিকে সেখানে ঘুমোনোর পরে উঠলেই শুরু হয়ে যাচ্ছে হাঁচি। তাই নিয়মিত বিছানার চাদর বদলে অথবা ধুয়ে ফেলতে হবে।
ময়লা ফেলার বালতি
ময়লা ফেলার বালতিও হাঁচির কারণ হয়ে উঠতে পারে। হয়তো সেখানে দুদিনের আবর্জনা জমালেন। আর সেখানে আরশোলা জমা হলো। আরশোলা থেকে অনেকের অ্যালার্জি হয়। একবার হাঁচি শুরু হলে তা আর সহজে থামে না।
ঘরে ধুলোবালি
ঘরের মধ্যে ধুলোবালি জমলেও হাঁচির সমস্যা হতে পারে। এ কারণে ঘরবাড়ি নিয়মিত পরিষ্কার রাখুন।