আবারো বিসিবির পরিচালক দুর্জয়-সুজন, পাইলটের হার

জাতীয় ক্রিকেট দলের দুই সাবেক অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন ফের বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) পরিচালক নির্বাচিত হয়েছেন।

তবে হেরে গেছেন আরেক সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে ভোট গ্রহণ হয়। সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোট গ্রহণ।

তফসিল অনুযায়ী সরকারিভাবে বৃহস্পতিবার ঘোষণা হবে ফল। তবে বেসরকারিভাবে এরই মধ্যে বিজয়ীদের নাম জানা গেছে।

টানা দুই বারের সভাপতি নাজমুল হাসান পাপনসহ আগের পরিচালনা পর্ষদের ১৯ জন পুনর্নির্বাচিত হয়েছে। সাবেক দুই অধিনায়ক দুর্জয় ও সুজন আগের পরিচালনা পর্ষদেও ছিলেন।

তবে রাজশাহী বিভাগ থেকে প্রথমবার নির্বাচন করা খালেদ মাসুদ পাইলট হেরে গেছেন।

আরেক সাবেক অধিনায়ক আকরাম খান চট্টগ্রাম বিভাগ থেকে নির্বাচিত হয়েছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

সব মিলে বিসিবির নতুন পরিচালনা পর্ষদে থাকছেন তিন সাবেক অধিনায়ক- আকরাম, দুর্জয় ও সুজন। তিনজনেই আগের পরিচালনা পর্ষদেও ছিলেন এবং আলাদা তিনটি বিভাগের প্রধানের দায়িত্ব সামলেছেন।

আরো পড়ুন

বিসিবিতে পাপনসহ ১৯জন পুনর্নির্বাচিত